অনলাইন ডেস্ক, টেকজুম ডটটিভি// গেমারদের জন্য নতুন একটি গেমিং নোটবুক আনলো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এটির মডেল স্যামসাং অডিসি জেড।
গেমিং ল্যাপটপটিতে প্রথমবারের মতো এনভিডিয়া ম্যাক্স পি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে বলে দাবি স্যামসাংয়ের। ফলে এটি অধিক দ্রুত গতি সম্পন্ন।এটি
ওজনে অনেক হালকা ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০ পিক্সেল। এতে সিক্স কোর ইনটেল কোর আই সেভেন এইটথ জেনারেজনের প্রসেসর ব্যবহার করা হয়েছে। রয়েছে জেড এয়ারফ্লো কুলিং সিস্টেম এবং জেড ব্লেড ব্লোয়ার।
গেমিং ল্যাপটপটিতে ১৬ গিগাবাইট ডিডিআর ফোর র্যাম এবং ১ টেরাবাইট এসএসডি আছে। এর জিপিইউ ৬ গিগাবাইট ডিডিআর ৫ মেমোরির।
দ্রুত গতির এই ল্যাপটপটিকে ঠান্ডা করার জন্য রয়েছে ভেপর চেম্বার। এবং দুইট ব্লোয়ার ফ্যান। সূত্র: টেকরাডার
টেকজুমটিভি/এমআইজে
The post স্যামসাংয়ের নতুন গেমিং নোটবুক appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া