ইউটিউব সদর দপ্তরে গুলিতে আহত ৩, সন্দেহভাজন নারী হামলাকারী নিহত

নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি// ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত প্রধান কার্যালয়ে এক হামলার ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সন্দেহভাজন হামলাকারী ওই নারীকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সে নিজের গুলিতেই মারা গেছে বলে পুলিশ বলছে।

ক্যালিফোর্নিয়া পুলিশপ্রধান বারবার্নি সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় বা হামলার কারণ জানা যায়নি।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জাকারবার্গ সানফ্রান্সিসকো জেনারেল হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন। তবে একজন আশঙ্কামুক্ত থাকার কথা তিনি নিশ্চিত করেন।

পুলিশ বলেছে, গুলিবিদ্ধ ৩৬ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা গুরুতর। তাঁকে সন্দেহভাজন ওই নারীর বন্ধু বলে ধারণা করা হচ্ছে। আহত অন্য দুজন নারীর বয়স ৩২ ও ২৭ বছর।

ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, ইউটিউব কার্যালয়ে গোলাগুলির খবর পেয়ে তারা একটি তদন্ত শুরু করেছে।

ইউটিউবের কার্যালয়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। মানুষজনকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ভবন থেকে দ্রুত পালাতে গিয়েও অনেকে আহত হয়েছে।

স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা যাচ্ছে যে, অনেকে বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছে।

এ ঘটনায় দ্রুত পুলিশি ততপরতার প্রশংসা করেছেন ইউটিউবের মুখপাত্র ক্রিস ডেল। তিনি বলেন, ‘আমরা আজ পুরো ইউটিউব কমিউনিটি এ অপরাধের শিকার হয়েছিলাম বলে মনে হচ্ছে। এ নির্দিষ্ট আক্রমণের ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের সমবেদনা জানাচ্ছি।’

ইউটিউবের অনেক কর্মী টুইটারে ঘটনা জানাতে থাকেন। পণ্য ব্যবস্থাপক টড শেরম্যান বলেন, গুলির ঘটনা ঘটার পর মানুষ ভয়ে ভবনের মধ্যে ঢুকে পড়ে।

তাঁর টুইটে শেরম্যান লিখেছেন, ‘আমরা মিটিংয়ে বসেছিলাম। মানুষ দ্রুত ছুটছিল। এ সময় মেঝে কাঁপছিল। মনে হচ্ছিল ভূমিকম্প।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনা শুনেছেন বলে জানান। এক টুইটে তিনি বলেছেন, ‘ক্যালিফোর্নিয়ায় ইউটিউবের সদর দপ্তরে গুলির ঘটনা অবহিত হয়েছি। এ ঘটনার ভুক্তভোগী সবার জন্য প্রার্থনা করি। ঘটনার সঙ্গে সঙ্গে সাড়া দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ।’

ইউটিউবের এই কার্যালয়ে প্রায় ১৭০০ কর্মী কাজ করে।

The post ইউটিউব সদর দপ্তরে গুলিতে আহত ৩, সন্দেহভাজন নারী হামলাকারী নিহত appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ইউটিউব সদর দপ্তরে গুলিতে আহত ৩, সন্দেহভাজন নারী হামলাকারী নিহত on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: