নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// কোনও ওয়েবসাইটের ঠিকানা ছোট ও সহজ করে শেয়ার করার তুমুল জনপ্রিয় সেবা গুগল ইউআরএল শর্টেনার। বড় বড় লিংকগুলো (ইউআরএল) ছোট বা সংক্ষিপ্ত করতে অনেকেই গুগলের goo.gl সেবাটি ব্যবহার করে থাকেন। এ সেবাটি ১৩ এপ্রিল থেকে বন্ধ করে দিচ্ছে গুগল। এর পরিবর্তে অ্যাপ কেন্দ্রিক ফায়ারবেস ডায়নামিক লিংকস (এফডিএল) অথবা বিটলি ও Ow.ly এর মতো সেবা ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
গুগলের কর্মকর্তা বলছেন, এফডিএলস হচ্ছে স্মার্ট ইউআরএল যা ব্যবহারকারীকে আইওএস, অ্যান্ড্রয়েড বা ওয়েব প্ল্যাটফর্মে বর্তমান ও সম্ভাব্য ব্যবহারকারীদের পাঠাতে পারে।
শনিবার এক ব্লগ পোস্টে ফায়ারবেসের সফটওয়্যার প্রকৌশলী মাইকেল হারমানতো বলেছেন, ১৩ এপ্রিল থেকে goo. gl কনসোল ব্যবহার করে ইউআরএল সংক্ষিপ্ত করার সেবা পাবেন না। তবে যাঁদের এ কনসোল ব্যবহার করে লিংক সংক্ষিপ্ত করা আছে তাঁরা ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত এ সেবা পাবেন। ২০০৯ সালে এ সেবাটি চালুর পর থেকে ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় ছিল।
The post ইউআরএল শর্টেনার সেবা বন্ধ করে দিচ্ছে গুগল appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া