বয়স বেড়েই চলেছে, ভাগ্যে মিলছে না বউ অর্থ্যাৎ পাত্রী। চিন্তায় ৪২ বছর বয়সী অজয় দ্বিবেদী পাগল প্রায়। দিন দিন অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। ভারতের উত্তর প্রদেশের হরদৌয়ের বিলগ্রামে বসবাস অজয় দ্বিবেদীর। কোনো উপায়ন্ত না পেয়ে গিয়েছিলেন এক তান্ত্রিকের কাছে।
শেষমেশ তান্ত্রিকের পরামর্শ শুনতে গিয়ে ঘটালেন আজব কাণ্ড। তার কিছু দিন পরে পেটের ব্যাথায় ভর্তি হন হাসপাতালে। ডক্টর অপারেশন করে বের করলেন এক মোবাইল ফোন, ব্যাটারি, এবং নানা ধরনের ধাতব বস্তু।
ভারতীয় গণমাধ্যম’র প্রতিবেদনে বলা হয়েছে, জনৈক তান্ত্রিকের কথায় দিনের পর দিন খেয়েছেন ফোনের ব্যাটারি, চাবি, ধারালো তার, গ্লাস-সহ নানা ধরনের ধাতব বস্তু যার মধ্যে একটি আস্ত মোবাইল ফোনও ছিল।
একই সাথে ওই তান্ত্রিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তার বিয়ের সব ব্যবস্থা করে দেবেন এবং অসুখও সারিয়ে দেবেন। তবে পাত্রীর দেখা না পেলেও প্রাণে বেঁচেছেন অজয় দ্বিবেদী, সম্পূর্ণ সুস্থ না হলেও অজয় এখন অনেকটাই ভালো রয়েছেন।
The post পাত্রী মিলছে না, মোবাইল গিলে বিপাকে যুবক! appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া