ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘প্রিমো এফ৮’ বাজারে

ওয়ালটন বাজারে ছাড়লো বাংলাদেশে তৈরি আরেকটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো এফ৮’। মাত্র ৫ হাজার ৯৯ টাকা মূল্যের ফোনটি মিলছে দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ফোন ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে।

ওয়ালটন সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এই স্মার্টফোনটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ-এর নিজস্ব কারখানায়। আকর্ষণীয় ডিজাইনের ফোনটি ধূসর ও সোনালি এই দুই রঙে বাজারে ছাড়া হয়েছে।

তিনি আরো জানান, বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন ক্রয়ের ৩০ দিনের মধ্যে যেকোনো ধরনের ত্রুটিতে সাথে সাথে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

ওয়ালটন সূত্রে জানা যায়, ‘প্রিমো এফ৮’ মডেলের স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৫ ইঞ্চির আইপিএস প্রযুক্তির এফডব্লিউভিজিএ পর্দা। ১৬ মিলিয়ন কালার সাপোর্টেড পর্দায় ছবি বা ভিডিও দেখা, গেম খেলা কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ে মিলবে আনন্দময় অভিজ্ঞতা।

নতুন এই ফোনের উচ্চগতি নিশ্চিতে আছে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর। রয়েছে ১ গিগাবাইট র‌্যাম। প্রাণবন্ত ভিডিও ও গেমিং অভিজ্ঞতা দিতে গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি-৪০০। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণে রয়েছে ৮ গিগাবাইট স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এই স্মার্টফোনের উভয় প্রান্তে রয়েছে বিএসআই সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এলইডি ফ্ল্যাশযুক্ত পেছনের ক্যামেরায় নরমাল মোড ছাড়াও প্রফেশনাল, ফেস বিউটি, প্যানোরমা, এইচডিআর, সিন ফ্রেম, স্পোর্টস মোড, নাইট মোডে ছবি তোলা যাবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, টাচ শট ইত্যাদি। ধারণ করা যাবে ফুল এইচডি ভিডিও।

অ্যান্ড্রয়েড নূগাট ৭.০ অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনটির প্রয়োজনীয় পাওয়ার ব্যাক-আপের জন্য রয়েছে ২০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। আছে মাল্টি-উইন্ডো প্রযুক্তি। ফলে একই সঙ্গে ডিসপ্লেতে একাধিক অ্যাপস ব্যবহার করা যাবে।

থ্রিজি সাপোর্টেড ফোনটিতে একসঙ্গে ব্যবহার করা যাবে দুটি সিম। কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ল্যান হটস্পট, ওটিএ ও মাইক্রো ইউএসবি২ সুবিধা। সেন্সর হিসেবে রয়েছে জিপিএস, এ-জিপিএস নেভিগেশন, প্রোক্সিমিটি, এক্সিলারোমিটার (থ্রিডি), লাইট (ব্রাইটনেস) ইত্যাদি। মাল্টিমিডিয়া ফিচার হিসেবে আছে ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ও রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও।

উল্লেখ্য, দেশের সব ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধায় কেনা যায় সব মডেলের ওয়ালটন স্মার্টফোন। একই সঙ্গে ১২ মাসের কিস্তি সুবিধায়ও কেনার সুযোগ থাকছে। সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার জন্য রয়েছে দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক।

The post ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘প্রিমো এফ৮’ বাজারে appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘প্রিমো এফ৮’ বাজারে on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: