২২ ফেব্রুয়ারি থেকে দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রদর্শনী শুরু

নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি// বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রদর্শনী বেসিস সফটএক্সপো ২০১৮।সফটএক্সপোটির স্লোগান দেওয়া হয়েছে ডিজাইনিং দ্য ফিউচার। আগামী ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি এই প্রদর্শনী চলবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত সফটএক্সপো অংশ নেবে প্রায় দুইশো দেশি-বিদেশি প্রতিষ্ঠান।

প্রদর্শনী এলাকাকে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোনে ভাগ করা হয়েছে।সফটএক্সপোতে মানবসদৃশ রোবট বঙ্গবীর ও ব্যাংরো প্রদর্শন করা হবে।

বেসিস সফটএক্সপো ২০১৮ প্রসঙ্গে বেসিসের সভাপতি জনাব সৈয়দ আলমাস কবীর বলেন, দেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণে এই এক্সপোর আয়োজন করা হয়েছে। এতে প্রায় দুইশো প্রতিষ্ঠান অংশ নেবে। দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরিই এ প্রদর্শনীর লক্ষ্য।

বেসিস সফটএক্সপো ২০১৮’র আহ্বায়ক বেসিস পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, বেসিস সফটএক্সপোর মাধ্যমে দেশীয় আইটি প্রতিষ্ঠানসমূহ নিজেদের সেবা আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরার সুযোগ পাচ্ছেন, পাশাপাশি বেসিস স্টুডেন্ট ফোরামের সদস্যরা নিজেদের উদ্ভাবনী প্রকল্পগুলো তুলে ধরার পাশাপাশি তথ্য-প্রযুক্তি খাতের অগ্রগতি সম্পর্কে জানতে পারছে।

সফটএক্সপো সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্যে ভিজিট করতে হবে এই ঠিকানায়

 


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ২২ ফেব্রুয়ারি থেকে দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রদর্শনী শুরু on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: