ক্ষমতাশীন রাস্ট্রপ্রধান বেতন কত জানেন?


ইকোনমিক টাইমস একটি প্রতিবেদনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা কে কত বেতন পান সেটি প্রকাশ করেছে৷ ঐ প্রতিবেদনে উল্লেখ থাকছে শুধুমাত্র তাদের বাৎসরিক বেতনের পরিমাণ৷ এর আলোকে বিশ্বের ৯টি দেশের রাষ্ট্রপ্রধানের বেতন (মার্কিন ডলারে) উল্লেখ করা হলঃ
বারাক ওবামা (ইউএসএ)
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বছরে বেতন পান ৪ লাখ ডলার করে৷
জাস্টিন ট্রুডো (কানাডা)
ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাৎসরিক বেতনের পরিমান পান ২ লাখ ৬০ হাজার ডলার৷
আঙ্গেলা ম্যার্কেল (জার্মানি)
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বছরে বেতন পান ২ লাখ ৩৪ হাজার ৪০০ মার্কিন ডলার৷
রেচেপ তাইয়েপ এর্দোয়ান (তুরস্ক)
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের বছরে বেতন ১ লাখ ৯৭ হাজার ডলার৷
ফ্রাঁসোয়া ওলঁদ (ফ্রান্স)
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলঁদের বেতন বছরে ১ লাখ ৯৪ হাজার মার্কিন ডলার৷
থেরেসা মে (ইউকে)
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বাৎসরিক বেতন পান ১ লাখ ৭৮ হাজার ২৫০ ডলার।
ভ্লাদিমির পুতিন (রাশিয়া)
রাশিয়ার প্রেসিডেন্ট বেতনের হিসাবে অন্যান্যদের চেয়ে পিছিয়ে। তিনি বছরে বেতন পান ১ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার৷
নরেন্দ্র মোদী (ভারত)
দক্ষিণ এশিয়ার প্রভাবশালী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার বেতন পান৷
শেখ হাসিনা (বাংলাদেশ)
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাৎসরিক বেতন ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার যা টাকার হিসাবে ১৩ লাখ ৮০ হাজার টাকা৷


র্সোস লিংক
খবরটি টেকটুইটস থেকে নেওয়া
Thank you for reading this article on ক্ষমতাশীন রাস্ট্রপ্রধান বেতন কত জানেন? on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: