নিউজ ডেস্ক, টেকজুম ডটটিভি// লেনোভোর অন্যতম প্রধান পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড এর অংশগ্রহনে এবং বুয়েট অটো মোবাইল ক্লাবে অনুষ্ঠিত হল অটো ফেস্ট প্রতিযোগিতা ।
গত ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বুয়েট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় অটো ফেস্ট প্রতিযোগিতা।
প্রতিযোগিতার শেষ দিন ২ ডিসেম্বর আয়োজন করা হয় ক্যাড ক্রাঞ্চ প্রতিযোগিতার । সেখানে বুয়েটের শিক্ষার্থীরা লেনোভো ল্যাপটপে ক্যাড সফটওয়্যার ব্যবহার করে তৈরী করে নতুন গাড়ীর নকশা। আর নকশা তৈরীর এই প্রতিযোগিতার নামকরণ করা হয় ক্যাড ক্রাঞ্চ অটোমোবাইল ডিজাইনিং কন্টেস্ট। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে লেনোভো এবং গ্লোবাল ব্র্যান্ডের পক্ষ থেকে তুলে দেওয়া হয় আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া