দেশের বাজারে এলো সাশ্রয়ী মূল্যের চতুর্থ প্রজন্মের ‘নোকিয়া টু’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// দেশের বাজারে প্রথমবারে মতো সাশ্রয়ী মূল্যের চতুর্থ প্রজন্মের (ফোরজি) নেটওয়ার্ক সমর্থনকারী স্মার্টফোন ‘নোকিয়া টু’ উদ্বোধন করল ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।

মঙ্গলবার বিকেলে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের এয়ারটেল ব্র্যান্ডের সাথে হ্যান্ডসেটটি রাজধানীর একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে রবি’র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের গ্রাহকদের হাতে সাশ্রয়ী দামের ফোরজি ফোন আনলো এয়ারটেল। আমরা আশা করছি শিগগিরই দেশে ফোরজি নেটওয়ার্ক চালু হবে। এয়ারটেলের বান্ডেল অফারের এই নকিয়া টু ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।’

ডিজিটাল জীবনধারায় অভ্যস্ত গ্রাহকদের মধ্যে যারা দিনের একটি বড় অংশ অনলাইনে থাকেন তাদের জন্য এ ব্যাটারি লাইফ স্মার্টফোন আনল এইচএমডি গ্লোবাল।

৫ ইঞ্চির এলটিপিএস এলসিডি এইচডি ডিসপ্লের এই ফোনটিতে ১ জিবি র‌্যাম ও ৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। এতে আছে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। ছবির জন্য আছে ৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ভয়েস, ডেটা ও কন্টেন্টের সমন্বয়ে এয়ারটেলের বান্ডল অফারের সাথে ডিভাইসটি উদ্বোধন করা হয়েছে যাতে গ্রাহকরা একই সাথে হ্যান্ডসেটটির সুবিধা এবং এয়ারটেলের অফার এই দুইয়ের সমন্বয়টি উপভোগ করতে পারেন।

বান্ডেল অফারের আওতায় রয়েছে ৩শ’ মিনিট ভয়েস কল এবং ৯ জিবি ডেটা। এর মধ্যে ৬ জিবি যে কোন ইন্টারনেট ব্রাউজিং এবং বাকী ৩ জিবি এয়ারটেল টিভি ও এয়ারটেল-ইয়ন্ডার মিউজিক অ্যপের জন্য প্রযোজ্য।

এ অফারটি হ্যান্ডসেট কেনার দিন থেকে প্রথম তিন মাস উপভোগ করা যাবে। এয়ারটেলের অফারটি প্রতি মাসের প্রথম ১৫ দিন উপভোগ করতে পারবেন গ্রাহকরা, এতে গ্রাহকদের সাশ্রয় হবে ১ হাজার ৮৫০ টাকা। এয়ারটেল টিভিতে ৪০টি’র বেশি স্থানীয় ও আন্তর্জাতিক টিভি উপভোগ করা যাবে। এর মধ্যে সরাসরি খেলা দেখার জন্য গাজী টিভির মতো টিভিও রয়েছে। অন্যদিকে এয়ারটেল ইয়ন্ডার মিউজিকে রয়েছে কারাওকেসহ ২০ মিলিয়নের বেশি স্থানীয় ও আন্তর্জাতিক গান।

এয়ারটেলের বান্ডেল অফারসহ নোকিয়া টু ফোরজি স্মার্টফোনটি এয়ারটেল এক্সপেরিয়েন্স সেন্টার ও নোকিয়া ডিভাইস বিক্রি করে এমন রিটেইল আউটলেটগুলোতে পাওয়া যাবে।
বৃহস্পতিবার থেকে ক্রেতারা ফোনটি কিনতে পারবেন ৯ হাজার ৬০০ টাকা।

পিউটার/ব্লাক, পিউটার/হোয়াইট ও কপার/ব্লাক কালারের হ্যান্ডসেট থেকে নিজের পছন্দেরটি বেছে নিতে পারবেন গ্রাহকরা।

এইচএমডি গ্লোবাল’র চিফ প্রোডাক্ট অফিসার জুহো সারভিকাস বলেন, ‘মানুষ বর্তমানে ফোনের উপর অনেকটা নির্ভরশীল এবং তাই বাড়ির বাইরে গেলে ব্যাটারি লাইফ নিয়ে তাদের বেশ উদ্বিগ্ন থাকতে হয়, যেন সারাদিন এর চার্জ থাকে। তাই আমরা এমন একটি হ্যান্ডসেট এনেছি যাতে বন্ধ হয়ে যাওয়ার ভয় আর থাকবে না।’

৪ হাজার ১শ’ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৫ ইঞ্চি এলটিপিএস এলসিডি এইচডি ডিসপ্লে সহযোগে তৈরি এ হ্যান্ডসেটটি চোখের জন্য আরামদায়ক। হ্যান্ডসেটটির মাধ্যমে গ্রাহকরা ব্যাটারি শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা ছাড়াই এইচডি ভিডিও, স্বচ্ছ ছবি ও প্রিয় গান, সামাজিক গণমাধ্যম ও ওয়েব ব্রাউজিং উপভোগ করতে পারবেন।

৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরায় রয়েছে অ্যাটোমেটিক সিন ডিকেটশন ও অটো ফোকাস যার মাধ্যমে গ্রাহকরা যে কোন সময়ই পাবেন আকর্ষণীয় ছবি। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে গ্রাহকরা যে কোন দিক থেকে ছবি তুলতে পারবেন। গ্রাহকদের সুবিধার্থে হ্যান্ডসেটটিতে রয়েছে আলাদা মোমরি কার্ড স্লট এবং গুগল ফটোতে আনলিমিটেড ফটো ও ভিডিও আপলোড করার সুবিধা।

টেকজুম টিভি/এইচএসএ


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on দেশের বাজারে এলো সাশ্রয়ী মূল্যের চতুর্থ প্রজন্মের ‘নোকিয়া টু’ on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: