ইঞ্জিনিয়ারদের ছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়তে পারতাম না’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// ‘ইঞ্জিনিয়ারদের ছাড়া আমরা কখনোই ডিজিটাল বাংলাদেশ গড়তে পারতাম না। আমরা ২০২১ সালের মধ্যে আমরা শতভাগ ইন্টারনেট নিশ্চিত করতে কাজ করছি।’

সোমবার ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে যাচ্ছি। এজন্য দেশের প্রায় ৫ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য বিভিন্ন সেক্টরে সুযোগ তৈরি হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তি বিভাগ থেকে যে ফোর টেয়ার ডাটা সেন্টার করা হচ্ছে সেখানেও তাদের কর্মসংস্থান তৈরির জন্য আমরা কার্যক্রম গ্রহণ করতে পারি। সেজন্য আমরা ইতোমধ্যেই কথা বলা শুরু করেছি।’

সোমবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় এই বর্ষপূর্তি অনুষ্ঠান।

বিকেলে ‘টু বিল্ড সিকিউর আইসিটি ফর এসডিজি : রোল অব মিড লেবেল ইঞ্জিনিয়ার্স’ শিরোনামে সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক আনীর চৌধুরী মূখ্য আলোচক ছিলেন।

সেমিনারে সরকারের আইসিটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এটুআই প্রকল্পের কর্মকর্তা, আইডিইবি আইসিটি সেলের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ইঞ্জিনিয়ারদের ছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়তে পারতাম না’ on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: