মাঝারি বাজেটের ৫০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনল প্যানাসনিক

অনলাইন ডেস্ক,টেকজুম ডটটিভি // জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান প্যানাসনিক বিশাল ব্যাটারির এলুগা এ৪ উন্মুক্ত করেছে। গত বছরেই প্যানাসনিক ঘোষণা করে দিয়েছিল ১৫-২০হাজার টাকার মধ্যে অন্তত ১৫টি ফোন চলতি বছরের মধ্যেই বাজারে আনবে তারা। সে কথা রেখেই পকেট ফ্রেন্ডলি ফোন বাজারে এনে চলেছে প্যানাসনিক।

এলুগা এ৪ এর বিশাল ব্যটারির কারণে এটি শাওমি রেডমি নোট৪ এবং লেনোভো কে৮ প্লাসের সাথে প্রতিদ্বন্ধিতা করবে। কারণ এই দুটি ডিভাইসেই রয়েছে ৪ হাজার এমএএইচ ব্যাটারি।

৫.২ ইঞ্চি এইচডি রেজোলিউশন ডিসপ্লের এলুগা এ৪ ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক প্রসেসর। অন্যান্য স্পেসিফিকেশনে আছে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অ্যান্ড্রয়েড ন্যুগাট অপারেটিং সিস্টেমে চলা এই ফোনে সংযোগের জন্য আছে ৪জি ভিওএলটিই সাথে ওয়াই-ফাই, ব্লুটুথ এবং চার্জিংয়ের জন্য মাইক্রো এসবি পোর্ট। কানেক্টিভিটিতে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ ৪.২, জিপিএস , ৪জি এবং ওটিজি সাপোর্ট।

এতে রয়েছে রিয়ার ক্যামেরা ১৩ মেগা পিক্সেলের, সঙ্গে এলইডি ফ্ল্যাশ। ফ্রন্টে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। সেপ্টেম্বরে প্যানাসনিক তাদের স্মার্টফোন লাইন প্রসারিত করতে পি৯৯, এলুগা আই৪, এলুগা রে ৭০০, রে ৫০০ এবং পি৯ মডেলের ফোন উন্মুক্ত করে।

প্যানাসনিক এলুগা এ৪ বাজারে দাম পড়বে ১৬ হাজার টাকা প্রায়। শিগগিরই ভারতের বাজারে ফোনটির বিক্রি শুরু হবে।


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on মাঝারি বাজেটের ৫০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনল প্যানাসনিক on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: