ঢাকায় চাকরি মেলা বসছে ১১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// তরুণ-তরুণীদের আইসিটি খাতে কর্মসংস্থান তৈরি করে দিতে আগামী ১১ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম চাকরি মেলা।
এই মেলার যৌথভাবে আয়োজন করছে কাজী আইটি সেন্টার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লেভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প।

দিনব্যাপী এ উৎসবে ছয় হাজার চাকরিপ্রার্থী সরাসরি অংশগ্রহণ করে দেশের শীর্ষস্থানীয় প্রশিক্ষকদের কাছ থেকে প্রশিক্ষণের সুযোগ পাবেন। পরবর্তীতে, পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্য থেকে চাকরির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারস্থ জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এই চাকরি মেলা বিষয়ে বিস্তারিত জানান কাজী আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক কাজী।

তিনি বলেন, ‘চাকরি উৎসবে অংশ নেয়ার জন্য ইতোমধ্যেই ১২ হাজার চাকরি প্রার্থী আবেদন করেছেন। তার মধ্যে থেকে চাকরি উৎসবে ৬ হাজার জনকে অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। এখান থেকে অংশহগ্রহণকারীরা কী শিখল তার উপর ভিত্তি করে তারা ফিরে গিয়ে প্রেজেন্টেশন বানিয়ে কাজী আইটিতে পাঠাবে। এখান থেকে সেরা বাছাই করে অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হলেই একজন কাজী আইটিতে নিয়োগ পাবে।’

তিনি বলেন, ‘আমাদের নতুন ধানমন্ডী অফিসে ৪০০ জনকে চাকরি দেয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া যারা চাকরি পাবেন না তাদের হিতাশ হওয়ার কিছু নাই। পরবর্তী নিয়োগরে ক্ষেত্রে তাদের প্রাধান্য দেয়া হবে।’

চাকরিপ্রার্থীর যোগ্যতা বিষয়ে মাইক কাজী জানান, চাকুরিপ্রার্থীকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে। কে কোন বিষয় থেকে পড়াশুনা করেছে সেটা জরুরি না। তবে তাদের বুদ্ধিমত্তা, বিশ্লেষণ ক্ষমতা ও নেতৃত্বসূলভ মনোভাব থাকতে হবে। কাজী আইটিতে অভিজ্ঞদের পাশাপাশি নতুন গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগ্রহী যেকেউ যেকোনো জায়গায় বসে কাজী আইটি’র ফেসবুক পেইজ থেকে সরাসরি উৎসবের সম্প্রচার দেখতে পারবেন এবং প্রেজেন্টেশন বানিয়ে পাঠাতে পারবে। চাকুরি পাওয়ার ক্ষেত্রেসবার জন্যই সমান সুযোগ থাকবে।

সংবাদ সম্মেলনে কাজী আইটির প্রধান শিক্ষণ উপদেষ্টা কাজী এম আহমেদ বলেন, ‘দেশের বড় এই চাকরি উৎসবে অংশগ্রহণ করার পাশাপাশি আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ পাবেন যা তাদের পরবর্তীতে অন্য প্রতিষ্ঠানে চাকরি পেতে সহায়তা করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলআইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম এনডিসি এবং কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ এবং কাজী আইটির প্রশিক্ষকবৃন্দ।


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on ঢাকায় চাকরি মেলা বসছে ১১ নভেম্বর on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: