অবৈধপথে মোবাইল ফোন আসা বন্ধ হচ্ছে

দেশে অবৈধপথে আসা মোবাইল যাতে কোন ভাবে ব্যবহার করা না যায় তার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার সচিবালয়ে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কমিটির সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তারানা হালিম ।

আগামী ৩-৪ মাসের মধ্যে এমএনপি সেবা শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ।

প্রতিমন্ত্রী বলেন, “মোবাইল ফোনের আইএমইআই ডেটাবেইজ তৈরি করা হচ্ছে । এরপর যে হ্যান্ডসেটগুলো সঠিক পথে আসবে না বা অবৈধভাবে আসবে তা অকার্যকর হয়ে যাবে ।

অনুষ্ঠানে টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদি ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ বক্তব্য রাখেন।


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on অবৈধপথে মোবাইল ফোন আসা বন্ধ হচ্ছে on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: