মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগলের পরবর্তী প্রজন্মের নতুন দুই পিক্সেল ডিভাইস বাজারে নিয়ে এসেছে । এগুলো হলো পিক্সেল ২ ও পিক্সেল ২ এক্সএল। এমনিতে গুগলের নেক্সাস সিরিজ দারুণ পারফরমেন্স দিয়ে প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে। গুগলের এ দুই ডিভাইস উত্পাদন করেছে যথাক্রমে এইচটিসি ও এলজি।
পিক্সেল ২ এক্সএল ডিভাইসটির ডিসপ্লে রেশিও ১৮: ৯। এটি ডিভাইসটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলে মনে করা হচ্ছে। পিক্সেল ২ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, যার রেশিও ১৬: ৯। উভয় ডিভাইসের ফ্রন্ট প্যানেলে ডুয়াল স্পিকার রয়েছে। এর একটি ডিসপ্লের উপরের অংশে এবং অন্যটি ডিসপ্লের নিচের অংশে। মোবাইলগুলো ময়লা আবর্জনা এবং পানি রোধক হবে এই মোবাইলগুলো । পিক্সেল ২-তে ২৭০০এমএএইচ ব্যাটারি দেওয়া হলেও পিক্সেল ২ এক্সএল-এ দেওয়া হয়েছে ৩৫২০এমএএইচ ব্যাটারি ।
গত বছর বাজারে আসা পিক্সেল ও পিক্সেল এক্সএলের তুলনায় নতুন দুই ডিভাইসের হার্ডওয়্যারে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। পিক্সেল ডিভাইস দুটির ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে। একই ধরনের ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে প্রযুক্তি কোম্পানি অ্যাপলের সর্বশেষ নতুন তিন আইফোনে।
প্রকাশিত তথ্যমতে, বাংলাদেশের বাজারে এর দাম সম্পর্কে ধারণা মেলেনি। তবে ভারতের বাজারে অভ্যন্তরে ৬৪ জিবি স্টোরেজের দাম পড়বে ৬১ হাজার রুপি। আর ১২৮ জিবির দাম পড়বে ৭০ হাজার রুপি। আর পিক্সেল ২ এক্সএল এর ৬৪ জিবির দাম ৭৩ হাজার রুপি এবং পরের সংস্করণের দাম ৮২ হাজার রুপি।
পিক্সেল ২ ও পিক্সেল ২ এক্সএল স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহার করা হবে। দুটো ফোনেই পেছনে ১২.২ মেগাপিক্সেল এফ/১.৮ অ্যাপারচার ক্যামেরা যুক্ত হয়েছে। আর সমানে ৮ মেগাপিক্সেল এফ/২.৪ অ্যাপারচার ক্যামেরা।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া