দেশে প্রথম স্মার্টফোন কারখানার যাত্রা শুরু করলো বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ‘মেড ইন বাংলাদেশ’-শ্লোগান নিয়ে পরিবেশবান্ধব দেশের প্রথম মোবাইল ফোনের কারখানার যাত্রা সূচনার সাক্ষী হলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের স্মার্টফোন কারখানা উদ্বোধন করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ।
তারানা হালিম বলেন, আমাদের প্রধানমন্ত্রী চান আমদানি নির্ভরতা কমিয়ে আমরা নিজের পায়ে দাঁড়াবো। আজ তেমন স্বপ্ন পূরণের দিন। তারা যে মান বজায় রেখে হ্যান্ডসেট তৈরি করেছে তা সন্তোষজনক।
প্রাথমিক পর্যায়ে ৫০ হাজার বর্গফুট জায়গায় গড়ে তোলা এই ইন্ডাস্ট্রিজে ৬টি মডেলের স্মার্টফোন অ্যাসেম্বলিং এর মাধ্যমে যাত্রা শুরু করলেও আগামী বছর থেকে পূর্ণাঙ্গ হ্যান্ডসেট উৎপাদন প্রক্রিয়া শুরু হবে। হ্যান্ডসেটের বডি, চার্জার, ইয়ার ফোন, ব্যাটারি, ইউএসবি ক্যাবলসহ অন্যান্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশও তৈরি হবে নিজস্ব কারখানায়।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া