উইন্ডোজ ১০ ইন্সটল এর আগে ড্রাইভে পার্টিশন করবেন যেভাবে

আপনি কি চান আপনার কম্পিউটার এর অপারেটিং সিস্টেম হোক উইন্ডোজ ১০ ? আপনার জন্যে সুখবর হচ্ছে মাইক্রোসফট কিছুদিন আগেই উইন্ডোজ ১০ এর একটি টেকনিকাল প্রিভিউ ছেড়েছে যা সম্পূর্ণ ফ্রি। আপনি চাইলে আপনার অন্য কোন কম্পিউটারে এই অপারেটিং সিস্টেম ইন্সটল করতে পারেন অথবা আপনার প্রাইমারি পিসি তেই ইন্সটল করতে পারেন তবে এর জন্যে আপনার হার্ড ড্রাইভটিকে পার্টিশন করতে হবে। হার্ড ড্রাইভ পার্টিশন করে আপনি খুব সহজেই উইন্ডোজ ১০ ইন্সটল করতে পারবেন এবং আপনি চাইলে যেকোনো সময় তা ডিলিটও করে দিতে পারবেন।

হার্ড ড্রাইভ কিভাবে পার্টিশন করবেন তা নিচে দেওয়া হলঃ

১। প্রথমেই কন্ট্রোল প্যানেলটি ওপেন করে ক্লিক করুন System and Security তে এবং select Administrative Tools পছন্দ করুন। এখন Computer Management এ দুইবার ক্লিক করে Disk Management এ চাপুন।

উইন্ডোজ ১০ ইন্সটল

উইন্ডোজ ১০ (1)

২।এখন আপনার প্রাইমারি ড্রাইভ এর রাইট বাটন ক্লিক করুন ( সচরাচর এইটা C ড্রাইভ হয় )।
এখন একটি লিস্ট আসবে যা থেকে Shrink Volume বাছাই করুন।
যদি আপনি ৩২ বিট এর উইন্ডোজ ১০ ইন্সটল করতে চান তবে অন্তত ১৬ জিবি জায়গা ফাকা থাকা লাগবে আর যদি ৬৪ বিট এর উইন্ডোজ ১০ ইন্সটল করতে চান তবে ২০ জিবি ফাকা জায়গা লাগবে।

৩।এখন আপনার স্ক্রিনে “unallocated” ভলিউম দেখাবে তাতে রাইট ক্লিক করুন এবং “New Simple Volume” সিলেক্ট করে next এ ক্লিক করুন। আপনি ড্রাইভটির যেকোনো নাম দিতে পারেন।
এখন তৃতীয় বারের মত next ক্লিক করে আপনি পার্টিশন ফরম্যাট এ আসতে পারবেন। তবে মনে রাখবেন ফাইল সিস্টেম এর জন্যে NTFS সিলেক্ট করেছেন কিনা এবং অবশ্যই পার্টিশন এর জন্য একটা নাম দিবেন।

উইন্ডোজ ১০ (3)

উইন্ডোজ ১০ (2)

 

 

৪।এখন আরেকবার next বাটন ক্লিক করলে একটা ফাকা ড্রাইভ পাবেন যাতে আপনি খুব সহজেই উইন্ডোজ ১০ ইন্সটল করতে পারবেন।
আবার আগের অবস্থায় ফিরে আসতে পার্টিশনে রাইট ক্লিক করে “Delete Volume” চাপুন।


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on উইন্ডোজ ১০ ইন্সটল এর আগে ড্রাইভে পার্টিশন করবেন যেভাবে on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: