এক চার্জে তিন দিন চলবে আইটেলের ‘পি৫১’ স্মার্টফোনটি

শাহজালাল রোহান, টেকজুম ডটটিভি// একবার স্মার্টফোন চার্জ দিলে তিন দিন পর্যন্ত চলবে এমন একটি ফোন এনেছে দেশীয় প্রতিষ্ঠান আইটেল মোবাইল বাংলাদেশ। ফোনটির মডেল ‘আইটেল পি৫১’। এটির বিশেষত্ব হচ্ছে এর ব্যাটারিতে। ফোনটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটি দেশের সব রিটেইল শপে পাওয়া যাচ্ছে।

ফোনটিতে আছে, ৫.৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে। যার রেজুলেশন ১২৮০বাই ৭২০ পিক্সেল। যা অ্যান্ড্রয়েড ৭.০ অপারেটিং সিস্টেমে চলবে। এটিতে কোয়াডকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার গতি ১.৩ গিগাহার্জ।

দেখতে স্লিম ফোনটির রিয়ার ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা।

১জিবি র‌্যামের ফোনটিতে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সাশ্রয়ী দামের ফোনটি দেশেই পাওয়া যাচ্ছে।

টেকজুম ডটটিভি/১৭আগস্ট/এসআর


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on এক চার্জে তিন দিন চলবে আইটেলের ‘পি৫১’ স্মার্টফোনটি on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: