হজে প্রযুক্তির সেবা

দেশের হজ ব্যবস্থাপনা প্রায় প্রযুক্তিনির্ভর হয়ে গেছে। ফলে হজ পালন করতে গিয়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হজযাত্রীরা সহজ ও স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে পারছেন। হজের প্রযুক্তি নিয়ে লিখেছেন মিরাজুল ইসলাম

হজযাত্রীরা মক্কা-মদিনায় চলাফেরা করতে গিয়ে পথ হারিয়ে ফেলার ভয়ে থাকেন। আলাদা ভাষা, নতুন পরিবেশের কারণে সমস্যাও পড়তে হয় তাদের। হজ ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে এসব সমস্যা সমাধানে হজের দরকারি সব তথ্য সহজলভ্য করার চেষ্টা করা হচ্ছে বেশ কয়েক বছর ধরেই। এরই ধারাবাহিকতায় এবারও হজ পালন করতে গিয়ে প্রযুক্তি ব্যবহার করছেন হজযাত্রীরা। কেউ বিভিন্ন অ্যাপের সাহায্য নিচ্ছেন, কেউ আবার ওয়েবসাইট থেকে জেনে নিচ্ছেন প্রয়োজনীয় তথ্য। হজ, ওমরাহ, মিনা লোকেটর, হজ গাইড, হজ নেভিগেটর নামে রয়েছে বিভিন্ন অ্যাপ। এসব অ্যাপে হজে করণীয়, নিয়মকানুন, মিনার মানচিত্র, আরাফাতের মানচিত্র, মক্কা-মদিনার মানচিত্র, দোয়া-দরুদসহ প্রয়োজনীয় সব আছে। তাছাড়া জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) প্রযুক্তি ব্যবহার করে মক্কা-মদিনা, মিনা ও আরাফাতে রাস্তাঘাটে চলাচল করা যাচ্ছে একাই।

পথ দেখাবে গুগল
মিনায় জামারা (শয়তানকে পাথর মারার স্থান) থেকে হজযাত্রীর তাঁবুর অবস্থান, তাঁবু থেকে মসজিদুল হারামে যাওয়া-আসার পথ সম্পর্কে ধারণা নিয়ে ভিড় এড়াতে হেঁটে সুড়ঙ্গ (টানেল) পথ দিয়ে মসজিদুল হারামে পৌঁছা যাবে এই প্রযুক্তি ব্যবহার করে। হাঁটার পথ চিনতে গুগল ম্যাপে (https://goo.gl/WPBR25) যেতে হবে। অবশ্য প্রবাসী বাংলাদেশি কাউকে বললেও দেখিয়ে দেন। এ ছাড়া িি.িযধলল.মড়া.নফ ওয়েবসাইটেও রয়েছে হজের তথ্য।

মোবাইল অ্যাপসেই হজ গাইড
ভাষার ভিন্নতা, নতুন দেশ, নতুন পরিস্থিতি- বিবিধ কারণে হজ যাত্রীদের নানা সমস্যায় পড়তে হয়। হজের অংশ হিসেবে হজযাত্রীরা পবিত্র মক্কা, মিনা ও আরাফাত মুজদালিফায় যান। এ ছাড়া মদিনায় মসজিদে নববীতে নামাজ আদায় করেন। মক্কা বা মদিনায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে একাধিকবার বাসা থেকে বের হতে হয়। রাস্তা নতুন হওয়ায় অনেকেই পথ হারিয়ে ফেলেন। যে কোনো অ্যানড্রয়েড মুঠোফোনে ব্যবহার করা যাবে। হাজিদের সুবিধার্থে মুঠোফোনে হজের দরকারি সব তথ্য পাওয়া সহজ করতে বিজনেস অটোমেশন হজ ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে মোবাইল ফোনে পিলগ্রিম গাইড সফটওয়্যার তৈরি করেছে। এতে হজে করণীয়, স্বাস্থ্যকেন্দ্র অনুসন্ধান, পথনির্দেশক (ডিরেকশন), হজ সংবাদ (নিউজ), প্রয়োজনীয় তথ্য (ইনফরমেশন), হাজি প্রোফাইল, ঐতিহাসিক স্থান-মেন্যু রয়েছে। রেজিস্ট্রেশন করে একবার আপডেট করে নিলে বিভিন্ন তথ্য মুঠোফোনে চলে আসবে। সময়সূচি ও আবহাওয়া মেন্যুতে মক্কা-মদিনার নামাজের সময়সূচি, আবহাওয়া ও সময় দেখা যাবে। হজের মেন্যুতে করণীয় বিষয়ের মধ্যে একনজরে হজ, ওমরাহ, ইহরাম, অজিফাÑ আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় বর্ণনা করা আছে। কোরআন শরিফের ১১৪টি সুরা বাংলা, ইংরেজি ভাষায় দেখা ও শোনার ব্যবস্থা আছে। স্বাস্থ্যকেন্দ্র অনুসন্ধান মেন্যুতে মক্কা-মদিনার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান দেখা যাবে।

যারা সৌদিতে অবস্থানরত অবস্থায় অ্যানড্রয়েডসংবলিত স্মার্টফোন ইন্টারনেটসহ সিম ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। গুগল অ্যানড্রয়েড স্টোর http://goo.gl/8NvD0X থেকে অথবা হজের ওয়েবসাইট (www.hajj.gov.bd) থেকে পিলগ্রিম গাইড সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করা যায়। অ্যাপসটি ইনস্টল হলে সেটিংস থেকে হাজি তার পাসপোর্ট নম্বর অথবা পিলগ্রিম আইডি (৭ সংখ্যার নম্বর) ও জন্ম তারিখ লিখে রেজিস্ট্রেশন করা যায়। এটি একবারই করতে হয়। এত নির্দেশনা (ডিরেকশন), সংবাদ (নিউজ), নামাজের সময়সহ তথ্য (ইনফরমেশন) জরুরি প্রয়োজনে যোগাযোগ এবং প্রোফাইল মেন্যু রয়েছে। রেজিস্ট্রেশন করে একবার আপডেট করে নিলে বিভিন্ন তথ্য মোবাইলে চলে আসবে। নির্দেশনা (ডিরেকশন) মেন্যুতে আপনার গন্তব্য স্থান শুরু হবে কোথা থেকে, আর শেষ কোথায় হবেÑ এটি ঠিক করে নিলে গুগল ম্যাপের মাধ্যমে নির্দেশনা পাবেন। এ ছাড়া পবিত্র হজ সামনে রেখে এমসিসির ‘সওয়াব’ মোবাইল অ্যাপের নতুন সংস্করণ সম্প্রতি গুগল প্লে-স্টোরে উন্মুক্ত করা হয়েছে। হজে রওনা দেওয়া থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত পুরো সময়ে হজযাত্রীরা সহায়তা পাবেন ‘সওয়াব’ নামে ইসলামিক অ্যাপটি থেকে। এটি ব্যবহার করে কোরআন, হাদিস, নামাজের নিয়মকানুন, তসবিহ গোনা থেকে শুরু করে সব প্রয়োজনীয় তথ্যই পাওয়া যাবে এক অ্যাপ্লিকেশনেই। এ ছাড়া এই অ্যাপ্লিকেশনটিতে আছে বেশ কিছু ইসলামিক রিংটোন এবং দারুণ সব ইসলামিক ওয়ালপেপার। বছরজুড়ে যে কোনো মুসলিম, ধর্মপালনে এ অ্যাপকে যাতে সঙ্গী হিসেবে নিতে পারেন।

গুগল অ্যানড্রয়েড স্টোর থেকে অথবা http://ift.tt/2wXvj6C থেকেও হজ গাইড নির্দেশিকাটি নামিয়ে নেওয়া যাবে। এটি নামিয়ে সেটিংস থেকে হাজি তার ট্র্যাক নম্বর দিয়ে নিবন্ধন করতে পারবেন। এটি একবারই করতে হয়। এতে হজ-সংক্রান্ত সংবাদ, প্রয়োজনীয় তথ্য, স্বাস্থ্যকেন্দ্র অনুসন্ধান, দিকনির্দেশনা (তাঁবুর অবস্থান, হোটেল, অফিস, হাসপাতাল), আবহাওয়া ও সময়সূচি, হজের করণীয়, কোরআন শরিফ ও ঐতিহাসিক স্থানের মেন্যু রয়েছে। ১০ সংখ্যার ট্র্যাকিং নম্বর রেজিস্ট্রেশন করে একবার আপডেট করে নিলে বিভিন্ন তথ্য মোবাইলে চলে আসবে।

মোবাইলে হজসেবা
হজযাত্রীরা নিশ্চিন্তে কেমন আছেন তা তাদের পরিবার-পরিজনদের জানাতে পারবেন মোবাইলের মাধ্যমে। জানা যাবে হাজিদের প্রয়োজনীয় তাৎক্ষণিক নানা তথ্য। কয়েকটি ডিজিট জানা থাকলেই এসব সেবা সহজেই পাওয়া যাবে। ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে মক্কা, মদিনা এবং জেদ্দার আইটি হেল্প ডেস্ক নাম্বার রয়েছে। সেখান থেকেও তথ্য সেবা পাওয়া যাবে। মক্কা আইটি হেল্পডেস্ক নং +৯৬৬৫৬৪০৫৩২৭৮, মদিনার আইটি হেল্পডেস্ক নং +৯৬৬৫৭৬০৬৯০২২ এবং জেদ্দার আইটি হেল্পডেস্ক নং +৯৬৬৫৯৮৪৩৬০৯২। সৌদি আরবে আন্তর্জাতিক রোমিং সুবিধা থাকায় এ দেশে ব্যবহৃত নম্বরটির সঙ্গে করে নিতে পারেন।


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on হজে প্রযুক্তির সেবা on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: