তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুম ডটটিভি// চলতি বছরে বাজারে এসে বেশ শক্ত অবস্থান তৈরি করছে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান নকিয়া। একের পর এক নতুন মডেল নিয়ে হাজির হচ্ছে প্রতিষ্ঠানটি। এবার খুব শিগগিরই বাজারে নিয়ে আসছে নকিয়ার শক্তিশালী কনফিগারেশনের একটি ফোন। মডেল নকিয়া ৮। ফোনটির ক্যামেরায় বেশ বৈচিত্র আনা হয়েছে। নতুন বোথে মোড অ্যাড করা হয়েছে এটিতে। ফোনটির সব ফিচার ও কোয়ালিটি দেখে মনে হচ্ছে মোস্ট পাওয়ারফুল স্মার্টফোন হবে ‘নকিয়া ৮’।
ফোনটিতে থাকছে ৫.৩ ইঞ্চির আইপিএস কিউএইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল। এতে ২.৫ ডি গ্লাস ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন। যার পুরুত্ব ১৫১.৫x৭৩.৭x৭.৯ মিলিমিটার।
৪ জিবি র্যামের এই ফোনটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চলবে। ফোনটি দ্রুত গতির কাজের জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। যার প্রসেসরের ক্লকস্পিড ৪ ২.৫ গিগাহার্জ+ ৪ ১.৮ গিগাহার্জ।
৪ জিবি বিল্টইন মেমোরিতে ফোনটি পাওয়া যাবে। কেউ চাইলে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।
ছবির জন্য ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাসহ ডুয়েল টোন ফ্লাশ ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরার অ্যাপারচার এফ/২.০। সেলফির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।
ফোনটিতে ৩০৯০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল ব্যাটারি আছে। কানেকটিভিটির জন্য আছে ফোরজি এলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ। এছাড়াও খুব অনায়াসে ফোনটি দিয়ে ফোরকে মানে ভিডিওসহ অসাধারণ ছবি তোলা যাবে।
ফোনটি চারটি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাবে। দেশের বাজারে কবে নাগাদ পাওয়া যাবে জানা যায়নি। তবে আগামী মাসেই ফোনটি আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
টেকজুম ডটটিভি/১৭আগস্ট/এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া