তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, টেকজুম ডটটিভি// বিপর্যয়কালীন ব্যবহারের জন্য বন্যা-দুর্গত ১৮টি জেলার গ্রাহকদের বিনামূল্যে টক-টাইম ও ডাটা দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি। এ অফারের আওতায় ১৮ আগস্ট থেকে রবি গ্রাহকররা বিনামূল্যে রবি-রবি ২০ মিনিট টক টাইম ও ২০ এমবি ডাটা উপভোগ করতে পারবেন।
*২২২*২# কোডটি ডায়াল করে রবি গ্রাহকরা ভয়েস কল বোনাসের তথ্য জানতে পারবেন। অন্যদিকে বোনাস ডাটা সম্পর্কে জানতে *৮৪৪৪*৮৮# কোডটিতে ডায়াল করতে হবে। দুর্যোগের এ সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত স্বজনদের সাথে যোগাযোগ করতে এই বিশেষ অফারটি কাজে লাগবে বলে প্রত্যাশা রবি’র।
বন্যাকবলিত ১৮টি জেলা- কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, প গড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারি, রংপুর, লালমনিরহাট, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ, জামালপুর, শেরপুর, ব্রাক্ষণবাড়িয়া ও ময়মনসিংহের রবি গ্রাহকরা এ অফারটি গ্রহণ করতে পারবেন।
জাতীয় বির্পযয়ে দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি হিসেবে এ অফারটি এনেছে রবি। দুর্যোগপূর্ণ সময়ে মানুষের পাশে থাকার দিক দিয়ে অপারেটরটি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে। বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাওয়ায় এ অফারটি প্রদান করেছে রবি।
টেকজুম ডটটিভি/১৭আগস্ট/এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া